মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন কারাগারে
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৯: ৩৫

আদালত প্রাঙ্গণে পুলিশি নিরাপত্তায় মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সিটিজেন জার্নাল
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৭ মে) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। একইসঙ্গে এই মামলায় তাকে এক দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের এই সাবেক ডিজিকে কড়া নিরাপত্তায় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হলে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি মাসুদ উদ্দিন চৌধুরীকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের আবেদন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়ে আগামী ২১ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এর আগে গত ৭ এপ্রিল তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অন্য মামলায় রিমান্ডে থাকায় এতদিন তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির সময় মাসুদ উদ্দিন চৌধুরী সাভারের ৯ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন এবং পরবর্তীতে 'গুরুতর অপরাধ ও দুর্নীতি দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি'র প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। তিনি এক-এগারোর অন্যতম কুশীলব ছিলেন। ২০০৮ সালে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পাওয়ার পর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত করা হয়। পরে রাজনীতিতে যোগ দিয়ে তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

/এমএকে/

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন আবার চার দিনের রিমান্ডে