সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন আবার চার দিনের রিমান্ডে

আদালত সংবাদদাতা

একটি হত্যাা মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর আবারও চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শনিবার (১১ এপ্রিল) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন। শুনানি শেষে ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, জুলাই গণ–অভ্যুত্থানের সময় দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে মিরপুর থানায় হওয়া মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে একাধিক মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে পাঁচ দফায় রিমান্ডে নেওয়া হলো। এর আগে চার দফায় তার ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং মানবপাচারের অভিযোগে পল্টন থানার একটি মামলায় পরদিন ২৪ মার্চ তাকে রিমান্ডে নেওয়া হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছাত্র-জনতার সঙ্গে দেলোয়ার হোসেন মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে অবস্থান নেন। এ সময় ছাত্র-জনতার ওপর আসামিরা নির্বিচারে গুলি চালায়। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে।
পরে দেলোয়ার হোসেনকে রক্তাক্ত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন ২০ জুলাই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই দেলোয়ার হোসেন মারা যান।
এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই দেলোয়ার হোসেনের স্ত্রী লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।