সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেলো মা-ছেলের

সিরাজগঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল বাসস্ট্যান্ড এলাকার কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহত ছেলের নাম জানা যায়নি। তবে মায়ের নাম মোছা. নীলা। তিনি কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস হাটিকুমরুল এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী মা-ছেলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জন আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছেন।আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।