৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: মন্ত্রী

সিরাজগঞ্জ সংবাদদাতা

সাধারণ মানুষের কথা বিবেচনা করে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এদিন সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করে তিনি। পরে ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে রাখেন বিদ্যুৎমন্ত্রী।
অনুষ্ঠানে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল, আমরা একটা নতুন বাংলাদেশ উপহার দেবো। সেই লক্ষ্যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন। উনার নেতৃত্বে একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা হচ্ছে।’
তিনি আরও বলেন, সাধারণত গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। ফলে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে কোনো কষ্টে না পড়ে, তাই সরকার ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধি করেনি।
শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা-আপনারা সবাই পরীক্ষা দিয়ে পাস করে এসেছি, আজ পরীক্ষার হলে ঘাড় ঘুরাতে দেয় নাই– এইটা একটা আন্দোলনের সাবজেক্ট হলো।’
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সংবিধান সংস্কার নয়, সংশোধন চাই: মির্জা ফখরুল