শিরোনাম

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন
আগুন লাগার খবরে হাসপাতালের সামনে সাধারণ মানুষের ভিড়

সাতক্ষীরার চৌরঙ্গী মোড়ে ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে। এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও হাসপাতাল এলাকায় এখনো ধোঁয়া উড়ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের রোগীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।

অগ্নিকাণ্ডের পর সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতক্ষীরা সদর থানার পুলিশ, বিজিবি ও ট্রাফিক বিভাগের সদস্যরা কাজ করছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে হাসপাতালের ভেতরে প্রচুর ধোঁয়া রয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।’

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপপরিচালক সাইফুজ্জমনা বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনো পর্যন্ত হতাহতের খবর জানাতে পারছি না।’

/এসআর/