শিরোনাম

রংপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ৬

রংপুর সংবাদদাতা
রংপুর সংবাদদাতা
রংপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ৬
গ্রেপ্তার ৬ ব্যক্তি

রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি ও প্রক্সি পরীক্ষার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২০ জুন) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে শুক্রবার দিবাগত রাতে নগরীর ধাপ জেল রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন– রংপুর নগরীর চিড়ারমিল এলাকার ফেরদৌস আলমের ছেলে তাওরাত আকরাম, সাতগাড়া মোবারক আলীর ছেলে বাঁধন মিয়া, ধাপ মোহাম্মদপুরের মজিবর রহমানের ছেলে সাহেব আলী, বদরগঞ্জ উপজেলার তালুক দামোদরপুর এলাকার ইমদাদুল হকের ছেলে আতিকুর রহমান, দিনাজপুর পাবর্তীপুর তেলিপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে হাফিজ আল মামুন ও আশরাফুল ইসলাম।

পুলিশ জানায়, রাজশাহীতে অনুষ্ঠিত ডাকবিভাগের একটি পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি, প্রক্সি পরীক্ষা দেওয়া ও প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে এই চক্রটি পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে জেল রোড এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়।

এ সময় ওই চক্রের কাছ থেকে ১৫টি নন জুডিশিয়াল স্ট্যাম্প, ৮টি স্বাক্ষরিত চেক, ৩টি জাতীয় পরিচয়পত্র, ৪টি মূল সার্টিফিকেট ও ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

/এসআর/