রাজশাহীতে তারেক রহমানের জনসভায় নেতাকর্মীদের ভিড়

রাজশাহী সংবাদদাতা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভায় সকাল থেকেই জড়ো থাকেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় আরও বাড়তে থাকে।
জনসভার জন্য প্রস্তুত রয়েছে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠ। সাজানো মঞ্চের দুই পাশে রয়েছে বড় ডিজিটাল পর্দা। যার মাধ্যমে চারপাশের মানুষ মঞ্চের দৃশ্য দেখতে পাবেন।
মঞ্চের ডানে তারেক রহমানের ছবি দিয়ে লেখা আছে, ‘আই হ্যাভ এ প্ল্যান’। মঞ্চের ব্যানারে একপাশে লেখা ‘ধানের শীষে ভোট দিন’ এবং অন্য পাশে, ‘সবার আগে বাংলাদেশ’।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরইমধ্যে তিনি রাজশাহীতে পৌঁছেছেন।
সভায় সভাপতিত্ব করবেন রাজশাহী শহর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন। তিনি বলেন, রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি আসনের দলীয় প্রার্থীরা এ সমাবেশে উপস্থিত থাকবেন।
মাদ্রাসা মাঠের জনসভায় অংশ নিতে সকাল থেকেই জড়ো হন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। রাজশাহী ও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ট্রাক ও বাসে তারা জনসভাস্থলে আসতে শুরু করেন।
তারা হাতে দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড বহন করছেন। কেউ কেউ বিএনপির স্লোগান সংবলিত ক্যাপ ও টি-শার্ট পরিধান করেছেন। কিছু সমর্থকের হাতে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষও ছিল।
দীর্ঘ ২২ বছর পর রাজশাহী সফর করছেন বিএনপি নেতা তারেক রহমান। সবশেষ ২০০৪ সালে ইউপি জনপ্রতিনিধি সম্মেলনে যোগ দিতে তিনি রাজশাহী এসেছিলেন।