শিরোনাম

পাবনায় নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
পাবনায় নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে প্রতিযোগিতারা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে পাবনায় নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা অ্যাকাডেমির মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

পাবনা জেলা প্রশাসনের আয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি আমিনুল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব রাবেয়া বসরী, পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। তার অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশেও এ আয়োজন সহায়ক হবে।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

/এফআর/