শিরোনাম

যেসব এলাকায় শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জ সংবাদদাতা
যেসব এলাকায় শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
তিতাস গ্যাস কার্যালয়

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না। বৃহস্পতিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নির্মাণাধীন সেতু নম্বর-৭-এর পাশের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, সিদ্ধিরগঞ্জ ও মুন্সিগঞ্জে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় সংশ্লিষ্ট এলাকার আশপাশেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানানো হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলেছে, নির্ধারিত কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার যথাযথ চেষ্টা করা হবে।

/এসআর/