১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

মুন্সীগঞ্জ সংবাদদাতা

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেত্রীর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে তার প্যারোল আবেদন করা হয়।
এদিকে বাবার লাশ ঢাকায় রেখে মায়ের মুক্তির জন্য বুধবার সকাল থেকেই মুন্সীগঞ্জে দৌড়াদৌড়ি করেন দিপাবলী। জানা গেছে, দীপু মনির প্যারোলে মুক্তি মিললেই তার স্বামীর লাশ দাফন করা হবে।
দীপুমনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, আজ (বুধবার) দুপুরে মায়ের সঙ্গে দেখে করতে কারাগারে যান দিপাবলী। কারাগার থেকে বেরিয়ে প্যারোলে মুক্তির আবেদন নিয়ে দুপুর পৌনে ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদন জমা দিলে ১২ ঘণ্টার প্যারোল দেওয়া হয়।
জানা গেছে, দীপু মনির ৪ দিনের প্যারোল মুক্তি চাওয়া হয়েছে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন সাবেক এই মন্ত্রী।
উল্লেখ্য, সমাজকল্যাণ ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।