শিরোনাম

প্যারোলের আবেদন: দীপু মনির সঙ্গে দেখা করতে কারাগারে মেয়ে

মুন্সীগঞ্জ সংবাদদাতা
মুন্সীগঞ্জ সংবাদদাতা
প্যারোলের আবেদন: দীপু মনির সঙ্গে দেখা করতে কারাগারে মেয়ে
মুন্সীগঞ্জ জেলা কারাগার ও দীপু মনি

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন। স্বামীর মৃত্যুর কারণে কারাগারে থাকা সাবেক এই মন্ত্রীর প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে কি না এ বিষয়ে কিছু জানে না মুন্সীগঞ্জ জেলা কারা কর্তৃপক্ষ।

তবে বুধবার (১৯ আগস্ট) দুপুরে দীপু মনির মেয়ে তানি দীপাবলী নাওয়াজ মুন্সীগঞ্জ কারাগারে মায়ের সঙ্গে দেখা করতে গেছেন। সেখান থেকে বেরিয়ে প্যারোলে মুক্তির আবেদন করা হবে বলে জানা গেছে।

দীপুমনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টার দিকে তার মেয়ে তানি দীপাবলী নাওয়াজ কারাগারে তার মায়ের সঙ্গে দেখে করতে গেছেন। তারপর প্যারোলে মুক্তির বিষয়ে আমরা আবেদন করবো।

সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন সাবেক এই মন্ত্রী।

কারা কর্তৃপক্ষ জানায়, প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফরহাদ জানান, প্যারোলে মুক্তির বিষয়ে তারা এখনো অবগত নন। এ ছাড়া দীপু মনির পক্ষে কেউ কোনো দরখাস্ত নিয়ে কারাগারে আসেননি।

/এসআর/