শিরোনাম

লক্ষ্মীপুরে ভেজাল ড্রিংক উৎপাদন, মালিককে লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে ভেজাল ড্রিংক উৎপাদন, মালিককে লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে অনুমোদন ব্যতীত ম্যাংগো ড্রিংক পাউডার উৎপাদন করায় এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরী এলাকা এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুর শহরের বিসিক শিল্পনগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আশরাফ ফুড নামে ম্যাংগো ড্রিংক পাউডার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন ব্যতীত ভেজাল খাদ্য ও পানীয় তৈরি করে আসছিল। এ অপরাধে প্রতিষ্ঠান মালিক শাহিনকে ১ লাখ টাকা জরিমানা ও ভেজাল পণ্য জব্দ করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়

লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উল আলম ভূঁইয়া বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে অভিযানটি পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এসআর/