মোংলা-খুলনা রুটে একাধিক ট্রেন চলবে: নৌপরিবহন মন্ত্রী

খুলনা সংবাদদাতা

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দ্রুত সময়ের মধ্যে রেলের কোচ ও ইঞ্জিন এনে মোংলা-খুলনা রুটে একাধিক ট্রেন চালু করা হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দর জেটিতে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, অল্প কিছু সুযোগ-সুবিধা যদি নিশ্চিত করতে পারি তাহলে মোংলা বন্দরকেও চিটাগাং বন্দরের মতো সফল বন্দর হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। অগ্রাধিকার প্লানে মোংলা বন্দরকে চিহ্নিত করা হয়েছে। সুতরাং ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখতে পাবেন।
এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, মোংলা নদীর উপর একটি ঝুলন্ত সেতুর প্রয়োজনীয়তা রয়েছে, এটাও আমরা অগ্রাধিকার ভিত্তিতে দেখবো।
এর আগে বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় যোগ দেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান, সদস্য কমডোর মো. শফিকুল ইসলাম সরকার, পরিচালক আবেদ হোসেন, ড. আনিসুর রহমান, পরিচালক (বোর্ড) কালাচাঁদ সিংহ প্রমুখ।