ঢাকায় বিক্রির জন্য নেওয়া ঘোড়ার মাংস জব্দ, আটক ৫

জামালপুর সংবাদদাতা

জামালপুর সদর উপজেলায় ঘোড়া জবাই করে মাংস ঢাকার রেস্তোরাঁয় বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৩ আগস্ট) ভোর ৪টার দিকে নরুন্দি চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন– জামালপুরের সরিষাবাড়ী থানার হানচারপাড় গ্রামের জুয়েল, টাঙ্গাইলের গোপালপুর থানার ডোবাকান্দি গ্রামের শহীদ মিয়া, চরদোবাকান্দি গ্রামের আলফাজ মিয়া, মধুপুর থানার শোলাকুড়ি গ্রামের হুমায়ুন এবং শরীয়তপুরের জাজিরা থানার বাটকুল গ্রামের রাসেল মিয়া।
স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে তুলশীরচর ইউনিয়ন থেকে মাংস নিয়ে একটি পিকআপ ভ্যান মিরাপুর ঘাটে পৌঁছায়। সেখানে বস্তাগুলো গাড়িতে তোলার সময় মাংস থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকে। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা পিকআপটি আটকে রেখে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানসহ ১৮ বস্তা মাংস জব্দ করে এবং পাঁচজনকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, উদ্ধার করা মাংসগুলো ঘোড়ার কি না, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।