জামালপুরে ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
জামালপুর সংবাদদাতা

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৯: ১০

ছবি: সংগৃহীত
জামালপুরের ইসলামপুর উপজেলায় স্কুল ছাত্রীকে ধষর্ণের অভিযোগে করা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। খালাস পেয়েছেন মামলার প্রধান আসামি সাদিক।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে এ রায় ঘোষণা করেন জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক আব্দুর রহিম।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলেন–ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শীলদহ গ্রামের শিপন মিয়া, ইব্রাহিম ও ইউসুফ।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ইসলামপুরের শিলদহ গ্রামের স্কুল ছাত্রীর চাচাতো ভাই সাদিকের সঙ্গে তার প্রেমের সর্ম্পক হয়। ২০২৪ সালের ১৯ এপ্রিল রাত ৯টার দিকে সাদিক তাকে ডেকে নিয়ে বাড়ির পাশে ভুট্টা খেতে দৈহিক মেলামেশা করে। ওই সময় পাশে উৎপেতে থাকা আসামি শিপন, ইব্রাহিম ও ইউসুফ মামলার প্রধান আসামি সাদিককে ধাওয়া করে। ঘটনাস্থল থেকে সে পালিয়ে গেলে শিপন, ইব্রাহিম ও ইউসুফ স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এ কারণে জ্ঞান হারিয়ে ফেলে ওই স্কুল ছাত্রী। জ্ঞান ফেরার পর তাকে বাড়িতে নিয়ে যায় তিন আসামি। ঘটনার ১৬ দিন পর ৪ জনকে আসামি করে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন ধর্ষিতার বাবা। পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। মামলা পর্যালোচনা করে বিজ্ঞ আদালত এ রায় ঘোষণা করেন। ছাত্রীর অনুমতি সাপেক্ষে দৈহিক মেলামেশা করায় সাদিক খালাস পেয়েছেন।
অপরদিকে, আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, রাফিউর রহমান ও আজিজুল হক।

/এসআর/