ইবনে সিনা ওষুধ কারখানার আগুন সোয়া ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ‘দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডস্ট্রি লিমিটেড’ নামের ওষুধ কারখানার আগুন সোয়া এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এক বার্তায় এ তথ্য জানান।
তিনি জানান, বিকাল ৪টা ২২ মিনিটে সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ছয়তলা ভবনের নিচতলার স্টোরে আগুন লাগে। ১২ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি পৌঁছায়। বিকাল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ‘দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডস্ট্রি লিমিটেড’ নামের ওষুধ কারখানাটির অবস্থান। ওই কারখানার হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।
এর আগে, গত বুধবার টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কারখানাটিতে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট