শিরোনাম

ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত
প্রতীকী ছবি

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ভাঙ্গা উপজেলার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাত আটটার দিকে স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু ও সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু বলেন, অনিবার্য কারণবশত ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা হয়েছে।

তবে কেন বা কি কারণে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

প্রসঙ্গত, গত ৩০ জুন রাতে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পূর্ব শক্রতার জের ধরে দুইপক্ষের সংঘর্ষে উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে সুমন শেখ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। তখন প্রত্যক্ষদর্শীরা জানান, স্বেচ্ছাসেবক দল নেতা সজীবের শর্ট গানের গুলিতে সুমনের মৃত্যু হয়। পরে তাকে গ্রেপ্তারের দাবিতে ওই এলাকায় দফায় দফায় আন্দোলন চলছে।

এছাড়া, এই ঘটনায় নিহত সুমনের বাবা বাদী হয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বরকে প্রধান আসামি করে ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। আর মামলার একদিন পরেই আজ ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

/এফআর/