সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ কিনতে দীর্ঘ লাইন

কুমিল্লা সংবাদদাতা

পবিত্র রমজান উপলক্ষে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের বিক্রয় কেন্দ্রে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে গরুর মাংস, দুধ ও ডিম। কুমিল্লার টাউন হল মাঠে প্রতিদিন সকাল ১০টায় এ কার্যক্রম শুরু হয়। বিক্রয় কেন্দ্র উদ্বোধনের পর থেকেই স্টলে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
জানা গেছে, প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা, ডিম ১০ পিস ৮০ টাকা এবং প্রতি লিটার দুধ ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
মনজুর নামে এক ক্রেতা বলেন, ‘লাইনের ভিড় বড় কথা নয়, বড় কথা হলো- বাজারের চেয়ে এখানে কিছুটা কম দামে মাংস, ডিম ও দুধ পাওয়া যাচ্ছে।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বয়ে খামারিরা তাদের পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেন। ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমছে এবং বিশেষ সুবিধা পাচ্ছেন ভোক্তারা।
চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. আতিয়ার রহমান বলেন, ‘রমজান মাসে স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় রেখে আমাদের এই কর্মসূচি। এটি একদিকে যেমন বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে, অন্যদিকে সাধারণ মানুষের পুষ্টির চাহিদাও পূরণ হবে।’
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন। মন্ত্রী বলেন, ‘শহরের খেটে খাওয়া মানুষ যাতে সহজে এই সেবা নিতে পারেন, সেজন্যই এই আয়োজন। সরকারের মূল লক্ষ্য হলো– মানুষের মৌলিক চাহিদাগুলো হাতের নাগালে রাখা।’
মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত নিত্যপণ্য বিক্রয় কার্যক্রম চলবে আগামী ২৮ রমজান পর্যন্ত।