কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এরপর সকাল ১১টায় গন্ধমতি ঈদগাহ মাঠে অপ্রতিমের দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে।
এদিন অপ্রতিমকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই কুবির কেন্দ্রীয় মাঠে মানুষের ঢল নামে। এ সময় উপস্থিত স্বজন, শিক্ষক ও সহপাঠীদের কান্নায় পুরো এলাকায় এক হৃদয়বিদারক ও শোকাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়।
জানাজার আগে কুবির প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, ‘আমরা অপ্রতিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। অপ্রতিম হত্যার দৃষ্টান্তমূলক বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আমাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানাচ্ছি।’
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘আমার এই একটাই ছেলে ছিল। আমার বাচ্চাটা কুমিল্লার মানুষের অকৃত্রিম ভালোবাসায় বড় হয়েছে। আপনারা ওকে নিজেদের সন্তানের মতোই ভালোবেসেছেন। ওর বাবা হিসেবে আজ আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি– ও যদি অজান্তে কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে, তবে দয়া করে তাকে ক্ষমা করে দেবেন। ওর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।’
এর আগে, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। কুবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম। শুক্রবার বিকালে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে আর বাসায় ফেরেনি অপ্রতিম। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
নিখোঁজের পরদিন গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গলে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ।
নিহত অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

অপ্রতিম হত্যাকাণ্ড: কুবিতে সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত
আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার: পুলিশ