কুমিল্লায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বকুল গ্রেপ্তার

কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের তিন বারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট হোসনে আরা বকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শনিবার রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার একটি দল নগরীর বাগিচাগাঁও এলাকায় হোসনে আরা বকুলের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বকুল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ছাত্র-জনতার ওপর হামলায় মদদ দেন। সম্প্রতি তিনি আওয়ামী লীগকে বিভিন্নভাবে সংগঠিত করছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে সরকারবিরোধী কার্যক্রম চালানোর অভিযোগ আছে। তাকে কি মামলায় গ্রেপ্তার দেখানো হবে বিস্তারিত পরে জানানো হবে।
প্রসঙ্গত, হোসনে আরা বকুল ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আদর্শ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজী বাহারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

রাড্ডা ক্লিনিকে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের