এক লাখ ইয়াবাসহ নারী গ্রেপ্তার

এক লাখ ইয়াবাসহ নারী গ্রেপ্তার
উখিয়া-টেকনাফ সংবাদদাতা

কক্সবাজারের রামু উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এক লাখের বেশি ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) বিকালে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের আক্তার কামালের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মাবিয়া বেগম। তিনি মৌলভীপাড়া গ্রামের মৃত আক্তার কামালের স্ত্রী।
পুলিশ জানায়, রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের মৃত আক্তার কামালের বাড়িতে অভিযান চালিয়ে মাবিয়া বেগম ওরফে আমেনাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় খাটের নিচ থেকে ১ লাখ ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূইয়া সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।