শিরোনাম

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

মুন্সীগঞ্জ সংবাদদাতা
পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
সিটিজেন গ্রাফিক্স

মুন্সিগঞ্জে পুকুরে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে)মুন্সিগঞ্জ সদরের দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন, সোপান (২৪) ও আজওয়াদ (২৩)। সোপান পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে ও আজওয়াদ ঢাকার মিরপুর-১৩ নম্বর এলাকার রিপন মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ১৩ জন বন্ধু নিয়ে মুন্সিগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার নিজ বাড়িতে বেড়াতে যান সোপান। আজ দুপুর ২টার দিকে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামলে আজওয়াদ পানিতে পড়ে নিখোঁজ হয়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে সোপানও ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এসবি/