মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের হাতে বাবা নিহত

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাবা আহমদ ডিলারকে (৭০) হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম।
নিহত আহমদ ডিলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, অভিযুক্ত মিলন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পাশাপাশি মাদক কারবার ও নারী পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল সে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বাড়িতে মাদক সেবনে বাধা দিলে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
অভিযোগ রয়েছে, এক পর্যায়ে মিলন তার বাবাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং গোপনাঙ্গে লাথির আঘাত করলে ঘটনাস্থলেই আহমদ ডিলারের মৃত্যু হয়।
ওসি মোহাম্মদ আবদুল হালিম জানান, ঘটনার খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে রাত ১০টায় অভিযুক্ত মিলনকে আটক করা হয়। আর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, (শনিবার) সকালে নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। আটক মিলনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ