শিরোনাম

চট্টগ্রামে ২ জাহাজের সংঘর্ষে ডুবলো পাথরবোঝাই লাইটার

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
চট্টগ্রামে ২ জাহাজের সংঘর্ষে ডুবলো পাথরবোঝাই লাইটার
চট্টগ্রাম বন্দর। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বন্দর চ্যানেলে গভীররাতে দুই লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কর্ণফুলী চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি আরেকটি জাহাজের ধাক্কায় ‘এমভি বে হারবার-২’ নামের ওই লাইটার জাহাজটি ডুবে যায়।

খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। এ ঘটনায় ১২ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। স্থানীয়দের সহায়তায় কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে ৮ জনকে এবং পরে আরও ৪ জনকে জীবিত উদ্ধার করে। কোস্ট গার্ডের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।

লাইটার জাহাজটি পাথর নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছিলো।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব মো. নাছির উদ্দিন বলেন, বে হারবার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন লাইটারটি ডুবে গেছে। তবে বন্দরের চ্যানেল নিরাপদ আছে।

/জেএইচ/