চট্টগ্রামে মাছ ধরার ট্রলারে আগুন

চট্টগ্রামে মাছ ধরার ট্রলারে আগুন
চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা ‘এফবি ঐশী’ নামের একটি মাছ ধরার ট্রলারে আগুন লেগেছে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে নগরের ব্রিজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় জাহাজটি থেকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়তে দেখে আশপাশের নৌযানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুন লাগার খবর পেয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নির্ধারণ করা যায়নি।