বিদ্যালয়ে মিড-ডে মিলে পচা ডিম

বিদ্যালয়ে মিড-ডে মিলে পচা ডিম
চাঁদপুর সংবাদদাতা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্কুল ফিডিং (মিড-ডে মিল) কর্মসূচির আওতায় বিতরণ করা খাবারে পচা ডিম পাওয়ার অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছে। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আইরিন আক্তার জানায়, মিড-ডে মিল দেওয়া হবে শুনে আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু আজকের ডিমে এত দুর্গন্ধ ছিল যে, আমরা কেউ খেতে পারিনি। আমরা চাই সবসময় টাটকা ও স্বাস্থ্যকর খাবার দেওয়া হোক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশিকুজ্জামান বলেন, আমার বিদ্যালয়ে ৩৫৪ শিক্ষার্থী রয়েছে। আজ প্রায় ২০০টি ডিম পচা পাওয়া গেছে। বাইরে থেকে ভালো মনে হলেও ভেতরে নষ্ট ছিল। যা শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।”
এ বিষয়ে বাস্তবায়নকারী সংস্থা ‘প্রত্যাশী'র মতলব উত্তর প্রজেক্ট ম্যানেজার আহাম্মেদ তাসনীন আলম বলেন, এ ধরনের ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিকভাবে ডিম পরিবর্তন করে দেব। এ বিষয়ে আমরা সতর্ক থাকব।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ হারুন অর রশিদ মোল্লা বলেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যদি দ্রুত এসব ডিম পরিবর্তন না করা হয়, তাহলে বিলের কাগজে স্বাক্ষর করা হবে না।
৬ এপ্রিল একই উপজেলার প্রভাতী শিশুকানন মান্দারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির রুটি খেয়ে এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় রুটিতে পচন ও দুর্গন্ধ থাকার কথা জানান অভিভাবকরা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ২৯ মার্চ থেকে মতলব উত্তর উপজেলায় ‘মিড-ডে মিল’ কর্মসূচি চালু করা হয়েছে।