এমপি হলে সরকারি হাসপাতালে চিকিৎসা করাবো: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার রুমিন ফরহানা বলেছেন, আমি যদি এমপি নির্বাচিত হই আমার প্রাথমিক চিকিৎসা এলাকার সরকারি হাসপাতলে হবে। তারপর আমি দেখব কী করে হাসপাতালের চিকিৎসক, নার্স ও ওষুধ নাই হয়ে যায়। কি করে হাসপাতালের মেশিন কাজ করে না, আমি তা দেখব।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন আয়োজিত ডাকবাংলা খেলার মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, গ্যাস আনার জন্য সংসদে কথা বলা, মন্ত্রণালয়ে কাজ করা, যদি কোনটাতেই কাজ না হয় প্রয়োজনে ঢাকা-সিলেট হাইওয়ে বন্ধ করে দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আমার মা-বোন ও আমার পরিবারের সদস্যদের কাছে আগে ঢুকবে, তারপরে অন্য জায়গায় যাবে।
তিনি বলেন, যদি এমপি নির্বাচনের পর আপনাদের সঙ্গে সমন্বয় করে চলতে না পারি, যথাযথ উন্নয়ন না হয়, পাঁচ বছর পর নির্লজ্জের মতো আমি আর আপনাদের কাছে ভোট চাইতে আসব না।
তিনি আরও বলেন, আমার ব্যবসাও নাই, ঋণও নাই। আল্লাহ যেন আমাকে কোনদিন ঋণ না নেওয়ায়। আমার উন্নয়ন, পরিকল্পনা, স্বপ্ন সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন ঘিরে। আমি যতটুকু বলি বুঝেই বলি, আমি যা করতে পারব। যেই কাজ করতে পারব না সেই কাজের কথা বলিও না।
বক্তব্য শেষে নিজের হাঁস প্রতীকের পক্ষে শ্লোগান দেন রুমিন ফারহানা।