ইসলামী ব্যাংকে পলিসি কমপ্লায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক

ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে পলিসি কমপ্লায়েন্সের ওপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম।
কর্মশালার বিভিন্ন সেশনে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম ও মুহাম্মদ সাঈদ উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ফরিদ উদ্দিন ও মাহমুদ হোসাইন খাঁন।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন আইবিটিআরএর ডাইরেক্টর জেনারেল এ.এস.এম. রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মূল ভিত্তিই হলো গ্রাহকের আমানত ও বিশ্বাসের যথাযথ রক্ষণাবেক্ষণ। ব্যাংকের আর্থিক ভিত্তি মজবুত রাখতে এবং গ্রাহকদের আমানতের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে পলিসি কমপ্লায়েন্সের ক্ষেত্রে কোনো ধরনের আপোস করার সুযোগ নেই। ঋণ বা বিনিয়োগ প্রদানের শুরু থেকেই যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে।
খেলাপি বিনিয়োগের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নতুন কোনো বিনিয়োগ যাতে খেলাপিতে রূপান্তর না হয়, সেজন্য শুরুতেই কার্যকর ঝুঁকি মূল্যায়ন করতে হবে। ইতোমধ্যে যে সমস্ত বিনিয়োগ খেলাপি হয়েছে, তা উদ্ধারে কর্মকর্তাদের আরও বেশি সক্রিয় ও কৌশলগত ভূমিকা পালন করতে হবে।
কর্মশালায় প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনতা ব্যাংক ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠিত