শিরোনাম

শাহবাগে ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শাহবাগে ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার
ডা. ফারা ফোরদৌস।

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে ডা. ফারা ফোরদৌস (২৭) নামে এক ইন্টার্ন চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকালে ভবনটির ১৪ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ডা. ফারা ফেরদৌস খুলনার ফুলতলা থানার পয়গ্রাম গ্রামের বাসিন্দা মো. আ. রশিদের মেয়ে। বর্তমানে তিনি শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. ফারা ফেরদৌস অবিবাহিত ছিলেন। তিনি আজিজ সুপার মার্কেটের ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে একা থাকতেন। তবে ঠিক কবে এবং কখন তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শাহবাগ থানা-পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, ডা. ফারা ফেরদৌস ২০১৯ সালে ৩৯তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন হিসেবে যোগ দেন। পরে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগের রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। বর্তমানে তিনি ফেজ-বি রেসিডেন্ট প্রশিক্ষণার্থী ছিলেন। এর আগে, ২০১৭ সালে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

/এফআর/