এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিকমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) ভোর ৪টার দিকে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী গাজী।
সম্প্রতি সিলেটে এনসিপির পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে তিনি পোস্টটি ডিলিট ও পরে দুঃখ প্রকাশ করেন। তাকে দল থেকেও অব্যাহতি দেওয়া হয়।
ওই ঘটনায় গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।
পরে এক পোস্টে রুবেল জানান, ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে। সালাউদ্দিন তানভীরের পোস্টের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী গাজী জানান, এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে বুধবার রাতে ঢাকার মনিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বগুড়ায় আনার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের নিয়ে সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ