শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামপুরে বয়লার বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে আরএসএম স্টিল মিলে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন– হীরা (৩৫), মানিক (৪৫), রাজিব আলী (২৯), আরশাদ (৪৫), খলিলুর রহমান (৫৬), মো. লিটন (৩২), মতিউর রহমান (২২) ও ইউসুফ (৪০)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, সকাল ১০টার দিকে আরএসএম স্টিল মিল থেকে দগ্ধ অবস্থায় ৮ জনকে এখানে নিয়ে আসা হয়। তাদের মধ্যে হীরার শরীরের ১৭ শতাংশ, মানিকের ৪০ শতাংশ, রাজিব আলির ৪ শতাংশ, আরশাদের ১১ শতাংশ, খলিলুর রহমানের ৯ শতাংশ, লিটনের ৭ শতাংশ, মতিউর রহমানের ১০ শতাংশ ও ইউসুফের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। ৬ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি জানান, মানিকের শরীরে দগ্ধের পরিমাণ বেশি হওয়া তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং হীরাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।