সংস্কার শেষে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ উন্মুক্ত ঘোষণা ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক

কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কার শেষে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
শুক্রবার (২৮ আগস্ট) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ডিএসসিসির নিজস্ব অর্থায়নে এবং নিবিড় তত্ত্বাবধানে মাত্র ২৫ দিনের মধ্যে কামরাঙ্গীরচর লোহার ব্রিজের সংস্কারকাজ সম্পন্ন করে পুনরায় খুলে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১১টায় কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম প্রধান ব্রিজটি উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।
১৪৫ মিটার দৈর্ঘ্য এবং ৪.২ মিটার প্রস্থ বিশিষ্ট এই ব্রিজটি সংস্কারের ফলে কামরাঙ্গীরচর এলাকায় বসবাসকারী প্রায় ৫০ লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন। ব্রিজটি দিয়ে প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ যাতায়াত করে।
দ্রুততম সময়ে জরাজীর্ণ ব্রিজটি সংস্কারের ফলে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের যাতায়াতে দুর্ভোগ দূর ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক আবদুস সালাম বলেন, নগরবাসীর যাতায়াত সুগম ও নিরাপদ করতে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। নিজস্ব অর্থায়নে রেকর্ড সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করা তারই একটি প্রমাণ।
তিনি বলেন, কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী এই ব্রিজটি আট লেন প্রকল্প সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে ব্রিজটি কেবল পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে বলে ঘোষণা দেনে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাদামতলীর দুই শতাধিক অবৈধ পার্কিং-দোকান উচ্ছেদ করলো ডিএসসিসি
-CznNewsLab-cb7563.jpg)