‘মোহাম্মদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে’

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে এক অভিনব চুরির ঘটনা সামনে এনেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এলাকার নিরাপত্তা জোরদারে নিজের একটি বিশেষ উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নিজেই বিগত দিনে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ৪৮ ঘণ্টার মধ্যে সেই সিসি ক্যামেরাই চুরি হয়ে গেছে।’
শুক্রবার (১৯ জুন) বিকালে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে এক উন্মুক্ত টাউন হল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় অংশগ্রহণকারীদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, এলাকার (মোহাম্মদপুর) নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রশাসনের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না, সাধারণ মানুষকেও এখানে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।’
মোহাম্মদপুর এলাকায় সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চুরি-ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমার সহকর্মী নুর ইসলাম নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুত কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ-সংক্রান্ত কমিটি গঠন করা হবে।’
অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, আগ্রাসন কিংবা চাঁদাবাজি সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।’

মোহাম্মদপুরে ছিনতাইকারীদের হামলায় ওসি-এসআই আহত