আজিমপুর সরকারি কলোনির পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আজিমপুর সরকারি কলোনির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহিন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত জাহিন রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী। তার বাসা হাজারীবাগ এলাকায়।
জাহিনের বন্ধু মাহির আহমেদ জানান, আগে একই স্কুলে পড়লেও এখন অন্য একটি স্কুলে পড়াশুনা করেন মাহির। সে আজিমপুর সরকারি কোয়ার্টারে থাকে। আজ দুপুরে হাজারীবাগ থেকে তার বাসায় বেড়াতে আসে বন্ধু জাহিন। এরপর দুই বন্ধু কোয়ার্টারের ভেতর ঘুরাঘুরি করছিলেন। একপর্যায়ে পুকুর দেখে সেখানে গোসল করতে চায় জাহিন।
মাহির দাবি করে বলেন, ‘জাহিন সাঁতার জানে না, এজন্য তাকে পানিতে নামতে বারবার নিষেধ করি। তবুও কথা শুনেনি, সে জোর করেই পুকুরে নামে। কিছুক্ষণ পর হঠাৎ পানিতে তলিয়ে যায় জাহিন। এ সময় আমার চিৎকারে কোয়ার্টারের নিরাপত্তাকর্মীরা ছুটে এসে পনির নিচ থেকে জাহিনকে উপরে তুলে আনে। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কর্তব্যরত চিকিৎসক জাহিনকে মৃত বলে জানান।
তবে জাহিনের বিস্তারিত ঠিকানা ও পরিচয় জানাতে পারেনি মাহির।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য লালবাগ থানায় জানানো হয়েছে।

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু