মোহাম্মদপুরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, মোহাম্মদপুরকে ঢাকার শিক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে আরও উন্নত করতে কাজ চলছে, যার অংশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এই উদ্যোগ।
শনিবার (২২ আগস্ট) দুপুরে বসিলার ফিরোজা বাশার আইডিয়াল কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘আমাদের মোহাম্মদপুর পুরো ঢাকা শহরের শিক্ষার কেন্দ্রবিন্দু, শিক্ষার এপিসেন্টার। কারণ ঢাকা শহরের সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ মোহাম্মদপুরে বাস করে। মোহাম্মদপুরকে আরও উন্নত করতে সব ধরনের উদ্যোগ নিতে চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যার অংশ হিসেবে এই বসিলাতে আমরা নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আসছি।’
তিনি আরও বলেন, মোহাম্মদপুরের শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতেই বসিলার প্রস্তাবিত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। যেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তোলার সুযোগ তৈরি করা হবে।
ফিরোজা বাশার আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ করে বলেন, ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য গভর্ন্যান্সবিষয়ক একটি প্রতিযোগিতার ঘোষণাও দেন ববি হাজ্জাজ। প্রতিযোগিতায় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার এক লাখ টাকার বেশি এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারও রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
এছাড়া, প্রতিযোগিতায় বিজয়ীদের এক দিনের জন্য ‘শ্যাডো মিনিস্টার’ ও ‘শ্যাডো এমপি’ হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার কথা জানান তিনি। প্রতিমন্ত্রীর প্রত্যাশা, ভবিষ্যতে এসব শিক্ষার্থী প্রকৃত সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে।

মোহাম্মদপুরে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই: র্যাব