শিরোনাম

ডিএমপির নতুন কমিশনার নিয়োগ

বিশেষ প্রতিনিধি
ডিএমপির নতুন কমিশনার নিয়োগ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ।

রবিবার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, প্রায় দুই মাস ধরে ডিএমপি কমিশনার পদটি শূন্য ছিল। সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগের পর ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পান অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার। তবে সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় গত ১৪ মে অবসরে যান তিনি। তার কয়েকদিন আগে থেকেই ‘কে হচ্ছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার’, তা নিয়ে আলোচনা চলছিল।

জানা গেছে, গত দুই–তিন দিন আগেই নতুন ডিএমপি কমিশনার নিয়োগের ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে।

/এফআর/