৯৯৯-এ ফোন, টয়লেট থেকে অজ্ঞান স্কুলছাত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে বিদ্যালয়ের টয়লেটের ভেতরে দীর্ঘক্ষণ আটকে থেকে অজ্ঞান হয়ে যাওয়া নিরব বিশ্বাস (১৪) নামে এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জাতীয় জরুরি সেবা– ৯৯৯ নম্বরে আসা একটি ফোনকলের পর তাকে উদ্ধার করা হয়।
জানা গেছে, দুপুর ২টা ২৩ মিনিটে যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয় থেকে নিগার সুলতানা নামে এক নারী ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, বিদ্যালয়ের একটি বাথরুমের দরজা দীর্ঘক্ষণ ধরে ভেতর থেকে বন্ধ রয়েছে। ভেতরে এক ছাত্র থাকলেও অনেকক্ষণ ধরে তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না।
বিষয়টি জানার পরপরই জরুরি ভিত্তিতে পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনকে ঘটনাস্থলে যাওয়ার জন্য অনুরোধ জানায় সংশ্লিষ্টরা। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল জান্নাতুল শাবনুর এবং পুরো উদ্ধার প্রক্রিয়ার সমন্বয় করেন ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ার্দার জানান, খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত বিদ্যালয়ে পৌঁছায়। তারা টয়লেটের দরজা ভেঙে ভেতরে অবচেতন অবস্থায় থাকা সপ্তম শ্রেণির ছাত্র নিরবকে (১৪) উদ্ধার করে।
ফায়ার সার্ভিস জানায়, টয়লেটের ভেতর ওই শিক্ষার্থী হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিল।

লংমার্চ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ