কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের নিচ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেল ও সংলগ্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উসমান গনির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে মেট্রোরেল স্টেশনের বিভিন্ন গেট ও সংলগ্ন ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা এবং ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি ফুটপাতের পাশের দোকানগুলোর মালামাল ফুটপাত থেকে সরিয়ে দেওয়া হয়।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, মেট্রোরেল স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ এবং সংলগ্ন ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান