শিরোনাম

যাত্রাবাড়ী থানা থেকে পালালো রিমান্ডের আসামি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ী থানা থেকে পালালো রিমান্ডের আসামি
যাত্রাবাড়ী থানা

রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে থাকা মিতু আক্তার নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে থানা থেকে কৌশলে তিনি পালিয়ে যান।

এদিকে, এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এক উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সহ ডিউটিতে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারি বিভাগের ডেমরা জোনের এডিসি মীর মুহসীন মাসুদ রানা।

পুলিশ জানায়, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মিতু আক্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়। আজই ছিল শেষ দিন। দুপুরে তাকে আদালতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে কৌশলে গেটের তালা খুলে তিনি পালিয়ে যায়।

এডিসি মীর মুহসীন মাসুদ রানা বলেন, নারী আসামিদের হ্যান্ডকাফ পরানো হয় না। এ সুযোগকে কাজে লাগিয়ে ওই নারী কৌশলে থানা থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

/এফআর/