চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি শাহিনুর আলম মারফতকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রবিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগে এসআরবি ১-এর একটি দল শাহিনুরকে আটক করে থানায় হস্তান্তর করে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের নথি অনুযায়ী, শাহিনুর আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে খিলক্ষেত বাজার রেলগেট, বারুয়া, মাস্তুল, তালনা ও আশপাশের এলাকার অটোরিকশার গ্যারেজ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এসব এলাকায় প্রায় ৩০ থেকে ৩৫টি অটোরিকশার গ্যারেজ রয়েছে। এসব গ্যারেজে এক হাজারের বেশি যানবাহন রাখা হয় বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
নথিতে আরও বলা হয়েছে, ওই চক্র প্রতিটি অটোরিকশা থেকে মাসে ৬০০ টাকা করে চাঁদা আদায় করত বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, শাহিনুর আলম মারফত খিলক্ষেত থানা বিএনপির সভাপতি ছিলেন। এর আগে তিনি স্থানীয় কাউন্সিলর নির্বাচনে অংশ নিলেও হেরে যান।
এসআরবি-১-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নেয়ামুল হালিম খান বলেন, শাহিনুর তালিকাভুক্ত চাঁদাবাজ। গ্যারেজগুলো থেকে চাঁদা আদায়ের সঙ্গে শাহিনুরের জড়িত থাকার অভিযোগে তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে হয়েছে।

সড়ক দখল করে বিএনপি কার্যালয়, ফুটপাতে ভাঙারির দোকান