শিরোনাম

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মিছিল
উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মিছিল। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর উত্তরায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে জসীমউদ্দীন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে র‍্যাব-১ কার্যালয়ের কাছাকাছি গিয়ে শেষ হয়। পরে পুলিশের ধাওয়ায় মিছিলকারীদের ছত্রভঙ্গ হয়ে যায়।

সামজিকযোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, উত্তরার জসিম উদ্দিনের সড়কে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে মিছিলটি আয়োজন করা হয়। এসময় স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ‘ডাক দিয়েছে নাঈম ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান দেন। মিছিল চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীদের অনেকে দৌড়ে পালিয়ে যান।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা সেখানে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ তাদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

/এসবি/