রাজধানীতে জামায়াতের মিছিলে হামলা

রাজধানীতে জামায়াতের মিছিলে হামলা
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানে জামায়াতে ইসলামীর মিছিলে স্থানীয় বিএনপির কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৪ জুলাই) বিকালে গুলিস্তানের ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন বলেন, বিএনপির সন্ত্রাসীরা দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। কিছুদিন আগে তারা মার্কেট তালাবদ্ধ করে মার্কেটে নিয়ন্ত্রণ নিতে চায়। তখন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।
তিনি বলেন, আজ স্থানীয় জামায়াত রাজধানীর ফুলবাড়িয়ায় সন্ত্রাস চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আহ্বান করে। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজ গ্রুপ অতর্কিত হামলা চালায়।
জামায়াতের এই নেতা বলেন, ‘হামলায় যুবদলের যুগ্ম আহবায়ক রনজু, মামুন কমিশনার, ৩৪ নম্ব ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ডালিম, মনা, আওয়ামী লীগ নেতা হানিফ, মালেক, জুয়েলসহ শতাধিক লোক অস্ত্র, চুরি, হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে অংশ নেয়।’
বংশাল থানার এসআই সৈকত হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কেউ আটক হননি।

রাজধানীর বাস টার্মিনাল স্থানান্তরে ৭ চ্যালেঞ্জ