রাতে মেট্রোরেল চলাচলের সময় ও ট্রেন বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীবাসীর যাতায়াত আরও সহজ করতে রাতে মেট্রোরেল চলাচলের সময় ও ট্রেনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। চলতি মাসের শেষ দিকেই বাড়তি দুটি ট্রেন, আর আগামী সেপ্টেম্বর থেকে রাতে চলাচলের সময় আরও আধা ঘণ্টা পর্যন্ত বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে মেট্রোরেল চলবে রাত ১১টা পর্যন্ত। পাশাপাশি রাতের শেষ ট্রেনগুলোর মধ্যকার বিরতিও ২০ মিনিট থেকে কমে ৭-৮ মিনিটে নেমে আসবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে।
বর্তমানে রাতে মতিঝিল থেকে উত্তরার পথে সর্বশেষ ট্রেন ছেড়ে যায় সাড়ে ১০টায়। আর উত্তরা থেকে রাতের সর্বশেষ ট্রেন ছাড়ছে ৯টা ৫০ মিনিটে। প্রতিদিন সকাল সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে। আর মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে সকাল সোয়া ৭টায়।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৭ জুন থেকে রাতে উভয় দিকেই মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিট করে বাড়ানো হয়েছে। তবে শেষ দিকের ট্রেনগুলোর মধ্যে ২০ মিনিটের বিরতি থাকায় ওই সময়ে যাত্রীদের চাপ বেড়ে যায়। দুটি ট্রেন বাড়ানোর পর দৈনিক যাত্রীসংখ্যাও প্রায় ১০ হাজার বেড়েছে। এক্ষেত্রে নতুন দুটি ট্রেন চালুর পর রাতের যাত্রীদের চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
ডিএমটিসিএল জানিয়েছে, রাতে চলাচলের সময় আরও বাড়াতে অতিরিক্ত চালক প্রয়োজন। ইতিমধ্যে নতুন অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে। তাদের প্রশিক্ষণ চলছে। আগামী ২৬ আগস্ট এই প্রশিক্ষণ শেষ হওয়ার কথা। এর পরই তাদের দিয়ে ট্রেন পরিচালনা শুরু হবে।

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলবে আগামী বছর থেকে