রাজধানীতে দ্বিতীয় মিয়াওয়াকি বন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা সেক্টর-১৭ লেকসাইড এলাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন করা হয়েছে। শক্তি ফাউন্ডেশন ফর ডিসএডভান্টেজড উইমেনের উদ্যোগে ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির সহযোগিতায় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহায়তায় বনটি গড়ে তোলা হচ্ছে।
মঙ্গলবার (২৮ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম বলেন, নগর বনায়ন একটি বাসযোগ্য ও জলবায়ু সহনশীল শহর গঠনে ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগের সংরক্ষণ ও পরিচর্যায় স্থানীয় মানুষ, আর্থিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আরও বলেন, রাজউকের সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ার উদ্যোগে শক্তি ফাউন্ডেশনের এ কার্যক্রম সহায়ক হবে।
এমটিবির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, দ্রুত নগরায়ণের কারণে ঢাকায় সবুজ জায়গা কমেছে। এ অবস্থায় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে একসঙ্গে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়।
সভাপতির বক্তব্যে শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ বলেন, শুধু গাছ লাগানো নয়, সঠিক পরিচর্যাও গুরুত্বপূর্ণ। প্রথম দুই বছর নিয়মিত পরিচর্যা করা গেলে এ বন দীর্ঘ সময় টিকে থাকবে।
অনুষ্ঠানে রাজউকের সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ বশিরুল হক ভুঁইয়া, প্রধান প্রকৌশলী (প্রকল্প ও নকশা) মোহাম্মদ মুজাফফর উদ্দিন, প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) মো. আমিনুর রহমান, এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুন ফারুক, তুরাগ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২ হাজার ২৮৫ বর্গমিটার জায়গাজুড়ে গড়ে ওঠা এ মিয়াওয়াকি আরবান ফরেস্টে ৯৩ প্রজাতির প্রায় ৬ হাজার ১০০টি দেশীয় ফলজ, ফুলজ ও ঔষধি গাছ লাগানো হবে।
আয়োজকদের ভাষ্য, নগর এলাকায় সবুজায়ন বাড়ানো, বায়ুদূষণ ও তাপমাত্রা কমানো এবং প্রকৃতি-ভিত্তিক উদ্যোগের মাধ্যমে জলবায়ু সহনশীল নগর গড়ে তোলাই এ প্রকল্পের লক্ষ্য।

ভুয়া কিস্তির রশিদে প্লট ছাড়লো রাজউক 