শিরোনাম

মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ
জধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এর ফলে সড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নেন।

সরেজমিনে দেখা যায়, গার্মেন্ট শ্রমিকদের অবরোধে মহাখালী-তেজগাঁও সড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। এর ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

গার্মেন্টস শ্রমিকদের ৭টি দাবি হলো–

১. গত মে মাসের বেতন

২. ২০২৫ সালের ছুটির টাকা

৩. ডিসেম্বর ২০২৫ এর এরিয়া বিলের টাকা

৪. নোটিশ পে-বিল পরিশোধ

৫. শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ মাস তথা ১২০ দিনের বেতন-ভাতা পরিশোধ

৬. শ্রম আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ

৭. শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোনো হয়রানি (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানুষিক অত্যাচার) করা থেকে বিরত থাকা।

/এফসি/