গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ

বেরোবি সংবাদদাতা

সারাদেশে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘যে জিয়া জনতার, সে জিয়া মরেনি, জিয়ার সৈনিক এক হও, লড়াই করো, বেরোবির মাটি, ছাত্রদলের ঘাঁটি’ সহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় ছাত্রদল নেতা জাকারিয়া জিম বলেন, ৫ আগস্টের পর একটি গোপন রাজনৈতিক ধারা চালু হয়েছে, যেখানে গুজব ও গুপ্ত রাজনীতি ছড়ানো হচ্ছে। একটি রাজনৈতিক দলের প্রকাশ্যে কোনো কার্যক্রম না থাকলে এখন গুপ্তভাবে রাজনীতি পরিচালনা করছে। পক্ষান্তরে ছাত্রদল ও অন্যান্য রাজনৈতিক দল উন্মুক্ত ও পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করে। দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রদল আন্দোলন-সংগ্রাম করেছে।
ছাত্রদল নেতা ইসমাইল হোসেন বলেন, ছাত্রদল নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই। আজ থেকে বিশ্ববিদ্যালয়ে ইয়ামিন জহিরের নেতৃত্বে ইতিবাচক রাজনীতির সূচনা হবে। আমরা বিশ্বাস করি, ছাত্রদলের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত হবে এবং মব সংস্কৃতি ও গুজব রাজনীতি বন্ধ হবে।