রাজধানীতে ব্যবসা দখলে নিতে শীর্ষ সন্ত্রাসী ‘আশিক বাহিনীর’ হুমকি

নিজস্ব প্রতিবেদক
-CznNewsLab-cb7563.jpg)
রাজধানীর মিরপুরে ইন্টারনেট ব্যবসা দখলে নিতে শীর্ষ সন্ত্রাসী ‘আশিক বাহিনীর’ বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ আগষ্ট) সকাল ১১টায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন মো. নওশাদ নামে এক ব্যবসায়ী।
সংবাদ সম্মেলন তিনি বলেন, আমি গত কয়েক বছর ধরে ইন্টারনেট ব্যবসা করে আসতেছি। আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম ‘মপটা ফোর’। এ ব্যবসা করেই আমি জীবিকা নির্বাহ করি। গত ১ বছর ধরে আমার ইন্টারনেট ব্যবসা দখলে নিতে মিরপুরের শীর্ষ সন্ত্রাসীরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। কখনো সরাসরি এসে, আবার কখনো মোবাইল ফোনে হুমকি দিচ্ছে। গত কয়েকদিন আগে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী আশিক বাহিনীর প্রধান আশিক আমাকে ফোন করে ব্যবসা বন্ধ করে তাদের হাতে তুলে দিতে বলে। আমি যদি ব্যবসা চালাতে চাই হলে তাদেরকে এখন ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে এবং প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দিতে হবে। এভাবে সন্ত্রাসী গ্রুপগুলো আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।
মো. নওশাদ বলেন, আমার ব্যবসা দখলে নিতে তারা আমাকে ডিবি পুলিশ দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিলো। আমার বিরুদ্ধে চাঁদাবাজি ও অস্ত্র আছে বলে সন্ত্রাসী বাহিনী ডিবি পুলিশকে ভুল বুঝিয়েছে। আমি ডিবি পুলিশকে সব খুলে বলি এবং তারা যখন তদন্ত করে দেখেছে এমন কোনো কিছু নেই, তখন তারা আমাকে স্ব-সম্মানে ছেড়ে দিয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও সেনাবাহিনীকে এ সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ভুল বোঝায়। সেনাবাহিনী আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এরপর সেনাবাহিনী তদন্ত করে কোনো কিছু না পেয়ে আমাকে ছেড়ে দেয়।
তিনি বলেন, সবকিছুতে ব্যর্থ হয়ে সন্ত্রাসী বাহিনীগুলো আমার ইন্টারনেট ব্যবসা দখলে নিতে কয়েকদিন আগে আমার বিরুদ্ধে বিভিন্ন ভিডিও বানিয়ে প্রচার করে। এছাড়াও, বিভিন্ন লোক দিয়ে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়াচ্ছে।
এই ব্যবসায়ী বলেন, এ ঘটনায় আমি আপনাদের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করছি। তারা যেন আমার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে আমাকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করে।

‘আমি জগন্নাথের শের’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা