আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে শিক্ষকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগে আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।
রবিবার (২ আগস্ট) সকাল ১১টার পর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি শুরু করেন তারা।
সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বলেন, চূড়ান্ত ফল প্রকাশের পর প্রায় ছয় মাস পার হলেও এখনো আমরা কর্মস্থলে যোগ দিতে পারেননি। নিয়োগবিধি অনুযায়ী আগস্ট মাসের মধ্যেই তাদের যোগদান ও পদায়নের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া প্রয়োজন।
এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীগণ আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন।
এতে বলা হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে যথাসময়ে নিয়োগপত্র প্রেরণ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের পর পদায়ন এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণে প্রেরণ করা হবে। বিষয়টি সকলের অবগতির জন্য পাঠানো হলো বলে জানানো হয়েছে। ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে যোগদানের অপেক্ষায় রয়েছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই প্রক্রিয়ার মাধ্যমে ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করার পর তাদের পদায়ন সম্পন্ন করা হবে। পদায়ন প্রক্রিয়া শেষেই শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের আয়োজন করা হবে।

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ নির্ধারণ

-CznNewsLab-2a1688.jpg)