শিরোনাম

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ নির্ধারণ
শ্রেণিকক্ষে পাঠদান করছেন একজন শিক্ষক

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা করেছে সরকার। আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তারা যোগদান করবেন ।

রবিবার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীগণ আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন।

এতে বলা হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে যথাসময়ে নিয়োগপত্র প্রেরণ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের পর পদায়ন এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণে প্রেরণ করা হবে। বিষয়টি সকলের অবগতির জন্য পাঠানো হলো বলে জানানো হয়েছে। ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে যোগদানের অপেক্ষায় রয়েছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই প্রক্রিয়ার মাধ্যমে ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করার পর তাদের পদায়ন সম্পন্ন করা হবে। পদায়ন প্রক্রিয়া শেষেই শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের আয়োজন করা হবে।

এর আগে, শনিবার (১ আগষ্ট) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি ভার্চ্যুয়াল সভায় প্রাথমিক শিক্ষক যোগদানের প্রাথমিক তারিখ ২৯ অক্টোবর কথা বলা হয়েছিলো।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের যোগদান নিশ্চিত করতে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। তদন্ত ও বিভিন্ন প্রক্রিয়াগত কারণে নিয়োগ কার্যক্রম কিছুটা বিলম্বিত হয়েছে। তবে আগামী ২৯ অক্টোবর থেকে তাদের যোগদান প্রক্রিয়া শুরু হবে।

তিনি বলেন, সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক যোগদানের পর তাদের পদায়ন সম্পন্ন করে পর্যায়ক্রমে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

/এসবি/