ঢাকায় টিকেট কাউন্টার টয়লেট নির্মাণ করবে চট্টগ্রাম ড্রাই ডক

বিশেষ প্রতিনিধি

রাজধানীর একটি বাস টার্মিনালের নির্মাণ কাজ সরাসরি পেয়েছে চট্টগ্রাম ড্রাই ডক। কাঁচপুর বাস টার্মিনালে অবকাঠামোগত উন্নয়নের এই কাজ করবে চিটাগাং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)।
বুধবার (৮ জুলাই) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২১তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ‘কাঁচপুর বাস টার্মিনাল’-এর যাত্রী ও পরিবহন সেবা উন্নত করার লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন কাজের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। টার্মিনালটির শেড নির্মাণ, টিকেট কাউন্টার, টয়লেট এবং অফিস কক্ষসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণের কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাস্তবায়নের কাজ সিডিডিএলকে দেওয়া হয়েছে।
জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ এই প্রকল্পটি বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ‘চিটাগাং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)’-এর মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পন্ন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপন করা হয়। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি বিশদ আলোচনা শেষে নীতিগত অনুমোদনের জন্য চূড়ান্ত সুপারিশ করে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে কাঁচপুর বাস টার্মিনাল ব্যবহারকারী যাত্রীসাধারণের দুর্ভোগ অনেকাংশে কমবে এবং আধুনিক সুযোগ-সুবিধাসহ একটি সুশৃঙ্খল টার্মিনাল ব্যবস্থাপনা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার খাল পুনরুদ্ধার, খনন ও সৌন্দর্যবর্ধনের কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডকে দিয়েছে সরকার। গত ২৪ জুন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, রাজধানীর চারটি খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের কাজ ২০২২ সালের অক্টোবর মাসে শুরু হয়। প্রকল্পের কাজ ২০২৭ সালের জুন মাসে শেষ হওয়ার কথা। ডিএসসিসি এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। তবে প্রকল্প বাস্তবায়নের মাঝপথেই ডকইয়ার্ডকে কাজটি দেওয়া হয়েছে।

ঢাকার খাল উদ্ধারের দায়িত্ব পেলো ডকইয়ার্ড 